ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার (২৮) সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী এবং মো: সানী (৩) তার শিশুসন্তান।

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা-ছেলে। তবে এটি আত্মহত্যার ঘটনা কি-না এখনও নিশ্চিত হতে পারিনি। তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমবি