ঢাকার সাভারের আশুলিয়া থেকে গত ২১ আগস্ট অপহৃত ২২ মাসের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব- ৪।

শনিবার রাত পৌনে ১০টায় সাভারের নবীনগরে জয় রেস্তোরার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব- ৪ এর অপারেশন অফিসার (এএসপি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের তৎপরতা শুরু হলে অপহরণকারীরা শনিবার রাতে শিশুকে জয় রেস্তোরার সামনে রেখে র‌্যাবকে খবর দেয়।

পরে র‌্যাব সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

জেইউ/ এআর