জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাইন্ডেশনের আয়োজনে আজ বৃহষ্পতিবার ১৪মে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর উদ্দিন আল ফারুক,বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, এস.আই আব্দুল করিম, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ, নওগা জেলা হাইজিন অফিসার আমিনূর রহমান, রাজশাহী জেলা হাইজিন অফিসার দুলাল চন্দ্র বর্মন, রাজশাহীর মনিটরিং ও ভেরিফিকেশন অফিসার রুবেল সরকার প্রমুখ।
এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা সহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।
এসএইচ





