প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেবঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেছেন।

এরপর বেলা ১২টার দিকে টুঙ্গীপাড়ায় মাজার কমপ্লেক্সেসাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গীপাড়া পাঁচ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র,

টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলাধীন রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ।

এছাড়া কোটালীপাড়া উপজেলাধীন পূর্ব লাটেঙ্গা-পশ্চিম লাটেঙ্গা সড়কে ভাঙ্গারহাট খালের উপর ১৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজ,

কোটালীপাড়া উপজেলাধীন বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ-ভাই ভাই বাজার সড়কের ৩০ মিটারের বেশি আরসিসি গার্ডার ব্রিজ এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী ব্যাংকের নিজস্ব ভবন উদ্বোধন করেন তিনি।

ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর