সুনামগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৩ কর্মী সমর্থকসহ মোট ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট ১২টি থানার পুলিশ এই অভিযান চালায়।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে অপরাধী ধরতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ।

কেএইচ