বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব (২৫) নামে রেঞ্জ রিজার্ভ ফোর্স পুলিশের (আরআরএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মে) রাত পৌনে ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বরিশাল সদরের লাকুটিয়া সড়কে অবস্থিত আরআরএফ ব্যারাকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহবুব সাতক্ষীরার বাসিন্দা।
বরিশাল আরআরএফের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ফুটবল খেলা শেষে সন্ধ্যায় ব্যারাকে ফেরেন মাহবুব। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অন্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালের আনার আগেই মাহবুবের মৃত্যু হয়েছে।
ওএফ





