চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইসলামপুর গাছতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে সামির (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সামির ওই গ্রামের বেপারি বাড়ির মিন্টু বেপারির ছেলে।

মো. মোস্তফা নামে সামিরের এক আত্মীয় জানান, দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সামির। এদিকে, দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে পুকুরে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ