বিদেশি পিস্তল ও গুলিসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে জামালপুর-ময়মনসিংহ সড়কের কানিল রেলগেট এলাকায় একটি সিএনজি তল্লাশির সময় একটি বিদেশি অত্যাধুনিক পিস্তলসহ রুবেল হোসেনকে আটক করে।

তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়াপাড়া গ্রামে। এসময় তার সঙ্গে থাকা অন্য দুজন ডাকাত সদস্য পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক রুবেল সংঘবদ্ধ ডাকাতি ও অস্ত্র ব্যাবসায়ী দলের সদস্য।

জেআই