টেন্ডার ছাড়া ঠাকুরগাঁওয়ে একটি স্কুলের গাছ কাটার অভিযোগ উঠেছে।
স্থাণীয়রা জানায় সদর উপজেলার নারগুন ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখ টাকার ঘোড়া নিম জাতের গাছ কেটে বিক্রি করা হয়েছে।
কাঠ ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, স্কুল চত্তরে থাকা ৯টি গাছ কাটা হয়েছে। তিনি বলেন টেন্ডার ছাড়াই স্কুল কর্তৃপক্ষ এ গাছ গুলো শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি।
এসএম/সোহেল





