জামায়াতে ইসলামীর শাহবাগ থানা আমীর অ্যাডভোকেট হেলালউদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে আটক করা হলেও এখনো পর্যন্ত তার কোন হদিস মেলেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে পল্টন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হেলালউদ্দিনকে সাদা পোশাক পরে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
তবে, আটকের পর থেকে এখনও পর্যন্ত হেলালউদ্দিনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
জাতীয়
ডিবি পরিচয়ে শাহবাগ থানা জামায়াত আমীরকে আটক
জামায়াতে ইসলামীর শাহবাগ থানা আমীর অ্যাডভোকেট হেলালউদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে আটক করা হলেও এখনো পর্যন্ত তার কোন হদিস মেলেনি।