জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বন ও শিক্ষকদের সাথে অসাদাচারনের দায়ে এক পরীক্ষার্থীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বকশীগঞ্জ থানার ওসি মো.আসলাম হোসেন জানান, শুক্রবার (০৪ নভেম্বর) উপজেলার নীলাক্ষিয়া নতুনপাড়া গ্রামের মো.খিজির মিয়ার ছেলে মো.হামিদুল ইসলাম(২৫) স্থানীয় রশিদা বেগম স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
পরীক্ষা চলাকালে হামিদুল ইসলাম অসাদুপায় অবলম্বন করলে ওই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.রফিকুল ইসলাম তাতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী শিক্ষকদের সাথে অশালীন আচরন করতে থাকে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক ওই পরীক্ষার্থীকে আটক করে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের জেল প্রদান করেন।
সাইদুর/এআই





