লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে ট্রলির ধাক্কায় আমেনা বেগম খুশি (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আমেনা বেগম লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা কোরবানটারী এলাকার মোরশেদুল কামালের স্ত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমেনা বেগম সন্তানসহ স্বামীর মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন।

বুড়িমারী মহাসড়কে পৌঁছলে পেছন দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় কোলে থাকা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে বাঁচাতে পারলেও নিজে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আমেনা।

আদিতমারী থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম আর