জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন ঈদের নামাজে ইমামতি করবেন। বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানায়।

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই