রাজধানীর গুলিস্তান এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম এম এ জুলহাস (৩৫) বলে জানা যায়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গুলিস্তান গোলাপা-শাহ মাজার এলাকায় রাস্তা পারাপর হতে ছিল জুলহাস।

এসময় দুই বাসের মাঝখানে চাপা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বিকেল সাড়ে ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পুলিশের প্ররক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

তার বাবার নাম শামছুল হক। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে তাদের বাড়ি।

যাত্রাবাড়ি থানার বিবির বাগিচার স্বপরিবারে থাকেন। তার স্ত্রীর নাম সুমি আক্তার। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

পুলিশ তার ঘাতক বাস ও তার চালককে আটক করতে পারেনি বলে জানা গেছে।

এসএইচ