চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৫৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
মঙ্গলবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান গ্রেফতাররের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে ১০ লিটার মদ, ৩০ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাও জব্দ করা হয়।
কেএইচ





