গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার (০৯ জুন) পুলিশ সদস্যসহ আরও তিনজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ব্যাক্তির নাম এসআই আসাদুল ইসলাম (৩৪)। সে গোবিন্দগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই। দ্বিতীয় ব্যাক্তির নাম সাধন চন্দ্র (৫৪)। সে গোবিন্দগঞ্জ শহরের কল্পনা জুয়েলার্সের স্বত্বাধিকারীরা ও তৃতীয় ব্যাক্তির নাম উত্তম চন্দ্র(৩১)। এরা দুজনই গোবিন্দগঞ্জ পৌর এলাকার ক্ষত্রী পাড়া, বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

এনিয়ে গোবিন্দগঞ্জে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৪০জন। সেই সাথে বগুড়া শজিমেকে ল্যাবে শনাক্তকৃত গোবিন্দগঞ্জের বাসিন্দা ৬ জন যুক্ত করলে। এ উপজেলায় মোট শনাক্ত সংখ্যা দাঁড়াবে ৪৬জন। এর মধ্যে ২ জন মারা গেছে ৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। বাকী ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

রুবেল/এমবি