গোবিন্দগঞ্জে জমি বিরোধের জের রোববার উত্তরপাড়া চকসিংহ ডাঙ্গা গ্রামে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে রঞ্জু মিয়া (২৫)ও মোজাম্মেল(৫০)নামের দুই কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার একই গ্রামের রহিম বক্স এর ছেলে আলামিন,শামীম গংরা মোজাম্মেল হকের বসতবাড়ীতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে  বাড়ীঘরে ভাংচুর ও লুটপাটে বাঁধা দেওয়ায় মোজাম্মেল হক ও তার ছেলে রঞ্জু মিয়াকে কুপিয়ে জখম করে ।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এমবি