নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মসজিদ কমপ্লেক্স এলাকায় বিসমিল্লাহ কসমেটিকস এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ দুই আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আসামীরা হলেন-চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা শামছিদা (২০)। অপরজন হলেন একই এলাকার আবু তৈয়ব (২৩)।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদেরকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন তুলাতলী জাইন্নারচ তাহেরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এমবি