রাজধানীর শেখেরটেক এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আনিছুর রহমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ইসহাক নামে সেখানকার এক পথচারী গুলিবিদ্ধ আনিছকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

পথচারী ইসহাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আনিছ স্থানীয় একটি ব্যাংক থেকে বের হয়ে পায়ে হেটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে গুলি করে তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। গুলিবিদ্ধ আনিছ রংপুরের মহিদুল হকের ছেলে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ