রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজারে একটি হলুদের গুদামে আগুন লেগেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজবাড়ীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ৮টা)পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেসার্স আকবর ট্রের্ডাসের দ্বিতীয় তলার বিল্ডিংয়ে হলুদের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, এই বিল্ডিংয়ের ওপর তলায় আকবর তার পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। আর নিচতলায় হলুদ ও পাটের গুদাম। গুদামে প্রায় দুই হাজার মণ শুকনা হলুদ ও পাঁচশত মণ পাট ছিল। আগুনে বাসার আসবাবপত্রসহ হলুদ ও পাট পুড়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহজালাল ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম ফরিদ হোসেন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমকে





