মিজান টাওয়ারকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন বুয়েট ও রাজউকের বিশেষজ্ঞ দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা এ ঘোষণা দেন।
এর আগে বিকালে বুয়েট ও রাজউকের দু'টি আলাদা বিশেষজ্ঞ দল মিজান টাওয়ারে তদন্তের জন্য যান।
বুয়েটের দুই সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ দলে ছিলেন প্রফেসর ড. ফখরুল আমিন ও প্রফেসর ড. শফিউল বারি। এছাড়া রাজউকের সদস্য (পরিকল্পনা) আবদুল মান্নানের নেতৃত্বে ৩ সদস্যের আরেকটি দল সেখানে তদন্তে যায়।
উভয় দল ভবনটিতে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা চালায়। তদন্ত শেষে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করেন তারা।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
মিজান টাওয়ার ঝুঁকিমুক্ত ঘোষণা
মিজান টাওয়ারকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন বুয়েট ও রাজউকের বিশেষজ্ঞ দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা এ ঘোষণা দেন। এর আগে বিকালে বুয়েট ও রাজউকের দু'টি আলাদা বিশেষজ্ঞ দল মিজান টাওয়ারে তদন্তের জন্য যান।





