চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে চা বাগানের এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলার ভূজপুর থানা এলাকার একটি চা বাগানে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভূজপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল জানান, শুক্রবার সকালে পুলিশ বেলালের লাশ উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে রেখেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাবার খাওয়ার সময় নৈশপ্রহরী বেলাল হোসেনকে বাগানের অপর দারোয়ান নুরুল আলম ফোন বলেন, বাগানের ডাকাত আছে।

ফোন পেয়েই বেলাল ছুটে যায় বাগানে। ঘরে ফিরতে দেরি হওয়ায় বেলালের ছোট মেয়ে তাকে ফোন করে। ফোনে আমাকে বাঁচাও বলে চিৎকার করে বেলাল। পরিবারের সদস্যরা দ্রুত বাগানে ছুটে গিয়ে দেখে বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

এলাকাবাসীর সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় কাজীর বাজারে নিয়ে ডাক্তারকে দেখালে তিনি দ্রুত মেডিকেল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে নাজিরহাট মেডিকেল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই