ভারত থেকে দিনাজপুরের বিরামপুর শহরে প্রবেশের মুখে বিজিবি এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
জানা গেছে, ভারত থেকে অস্ত্র আসার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌর এলাকার মির্জাপুর আদিবাসী পাড়ায় রাস্তার পাশে অবস্থান নেন। বিরামপুর শহরে প্রবেশের মুখে বিজিবি একটি সাইকেল ও পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। বিজিবি ওই ব্যাগ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।
জেআই





