যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা রিটার্নিং অফিসার আবু জানান, ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তিনি এ ব্যাপারে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

এ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ জুন।