ঢাকার ধামরাইয়ে পূর্ব শক্রুতার জের ধরে ঠান্ডু মিয়া নামের (২৫) এক পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ সোমবার ভোর রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে ওই চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায় ভোর রাতে দ্বিমুখা এলাকার জালাল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক ঠান্ডু মিয়া নিজ দোকানে কাজ শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব শক্রুতার জের ধরে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে তার লাশ একটি ডেবায় ফেলে যায়।
পরে সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওই চিকিৎসকের মৃত্যুতে দ্বিমুখী এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, কী কারনে সন্ত্রাসীরা ওই পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত কয়েক মাস আগে ঠান্ডু মিয়া দ্বিমুখী এলাকায় একটি ঔষধের দোকান দিয়ে বিভিন্ন পশু পাখির চিকিৎসা সেবা দেন।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই





