গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আলমগীর বেপারী (৫৬) নামে এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে।

৩০ বছরের সাজাপ্রাপ্ত আলমগীর ফরিদপুরের নগরকান্দা থানার গজগাঁও এলাকার আবদুল হাকিমের ছেলে।
কারাগার-২ এর জেলার নাসির আহমদ জানান, শনিবার সকালে আলমগীর হঠাৎ অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর