রাজধানীতে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রফিক (৭৬)। এতে আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত রফিকের জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. মফিজুল ইসলাম ডাবলু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক বাবুল মিয়া জানান, ঢাবি থেকে সিএনজি চালিত অটোরিকশায় শ্বশুর রফিককে নিয়ে গাবতলী যাচ্ছিলেন ডাবলু।

এ সময় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে গেলে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৩ জনই আহত হন।

আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক মো. রফিককে মৃত ঘোষণা করেন।

এমবি