হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় হাজার স্মার্ট ওয়াচ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার দুপুরে বিমানবন্দরের এয়ার ফ্রেইড থেকে স্মার্ট ওয়াচগুলো জব্দ করা হয়। জব্দ করা স্মার্ট ওয়াচের মূল্য দেড় কোটি টাকা বলে কর্মকর্তারা দাবি করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ধানমন্ডির টেলিপোর্ট বিডি নামে একটি প্রতিষ্ঠান মোবাইল ফোন সেট আনার ঘোষণা দিয়ে এই স্মার্ট ওয়াচগুলো আমদানি করে। এ জন্য ৮৮ লাখ টাকা শুল্ক কম দেয়ার জন্য এগুলো আমদানি করা হয়।

জেআই