রাজধানীর ভাষানটেক এলাকার একটি বাসায় কাজের বুয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম লাভলি আক্তার (১৮)। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।
রোববার দুপুরে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, ৬১ নম্বর পশ্চিম ভাষানটেক এলাকায় ইরা বেগম নামের এক নারীর বাসায় কাজ করতো লাভলি। ইরা বেগমের দাবি সকালে বাথরুমে গিয়ে অসাবধনতাবশত পড়ে গৃহপরিচারিকার মৃত্যু হয়।
ভাষানটেক থানার এসআই নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই একটু রহস্য থেকেই যায়। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এমআর





