রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিরা হলেন- জামান (৪৪) ও বাদল (৪৭)। খিলগাঁও থানার এএসআই জয়নাল তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
অজ্ঞাত ব্যক্তি (৪০)। বনানী থানার এসআই আবদুল কাদের তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
আশরাফ (৪০)। লালবাগ থানার এসআই কৃষ্ণ মজুমদার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
অজ্ঞাত ব্যক্তি (২২)। ধানমন্ডি থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
অজ্ঞাত ব্যক্তি (৩৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা এসব ব্যক্তির কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এমকে





