চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে সাংবাদিকদেরকে উপস্থিত হওয়ার জোর অনুরোধ করেছেন বিএনপি সমির্থত মেয়র প্রার্থী এম মনজুর আলম।
চট্টগ্রামে নিজে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে মনজুর অভিযোগ করে বলেন, প্রতিটা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা দখলে নিচ্ছে। আমাদের অনেক পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি।
তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু হওয়ার অবস্থা বিরাজ করছে না। দয়া করে আপনারা (সাংবাদিকরা) প্রতিটি কেন্দ্রে যান। তাহলে সব কিছু দেখতে পাবেন। আপনারা না গেলে অনেক কিছুই ঠিক থাকবে না।
এ বিষয় লিখিত অভিযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, অভিযোগ করা হয়েছে এবং আরো অনেক অভিযোগ করার প্রক্রিয়া চলছে।
জেডআই





