টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেল স্টেশনের অদূরে লাইনের ওপর থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলা হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সোয়া ৬টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এ কারণে যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন জানান, গাছটি সরানো হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
কেএইচ





