সুনামগঞ্জ সদরে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। নিহতরা হলেন-লেগুনা চালক মাসুম (২৫) ও যাত্রী বাবুল মিয়া (২৫)।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও চারজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা সুনামগঞ্জ থেকে দিরাই যাচ্ছিল। দুপুরে হালুয়ারগাঁও এলাকায় এলে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সুনামগঞ্জ ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই/





