বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকের মধ্যে একটি দেশীয় শুটার গান জব্দ করার ঘটনায় সোনিয়া এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ কর্মচারী আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিস্টকালের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।
সকাল থেকে কয়েক হাজার কর্মচারী বেনাপোল যশোর সড়ক অবরোধ করে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেনাপোল থেকে দুর পাল্লার যাত্রীবাহী বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্দর থেকে মালামাল লোড আনলোড সহ বন্ধ রয়েছে সব ধরনের পন্য খালাশ প্রক্রিয়া।
ফলে চাল ও পচনশীলপন্য সহ শতশত পন্য বোঝাই ট্রাক আটকে আছে উভয় বন্দর এলাকায়। উল্লেখ্য বুধবার রাত সাড়ে ১০ টায় বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় এন-২৩ প- ০৩৭৩ নম্বার ট্রাকে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন ধরনের সংবাদ পেয়ে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাকের ডালার পেছনে কাগজে মোড়ানো প্যাকেট থেকে পুরাতন একটি দেশী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়।
প্রশাসনিক সংস্থার উপস্থিতির খবর পেয়ে ট্রাক থেকে আগেই পালিয়ে গেছেন চালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সসারিজ লি.।
আটক কর্মচারী মিকাইল হোসেনের নিশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমদানি রফতানি বন্ধ থাকবে বলে আন্দোলনকারীরা জানান।
এমএ





