ভোলার দৌলতখান, লালমোহন এবং কালীগঞ্জে পৃথক পৃথক অভিযানে ২৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

জব্দকৃত এসব জালের মুল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। শনিবার গভীর রাত এবং বরিবার দুপুরে কোস্টগার্ড এ অভিযান চালায়। পরে জব্দকৃত জার দুুপুরের মধ্যেই আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

কোস্টগার্ড জানায়, অবৈধ এসব জাল বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে পাইকারী আড়ৎ থেকে ভোলাতে প্রবেশ করানোর চেষ্টা করেছিলো পাচারকারীরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. ডিকসন চৌধুরী জানান, আসন্ন মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড দক্ষিন জোনের পৃথক তিনটি টিম অভিযানে নামে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম শনিবার দিবাগত রাতে দৌলতখানের ভবানীপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযান দলটি এসময় ট্রলার থেকে ঘাটের কাছে রাখা প্রায় ১৬টি বস্তা ভর্তি কারেন্ট জাল জব্দ করা হয়। এতে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল ছিলো। তবে কোস্টগার্ড গার্ডের উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

একই সময় গোপন সংবাদ পেয়ে লালমোন বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৮ বস্তা কারেন্ট জাল জব্দ করে। এসব বস্তায় প্রায় ১১ লাখ মিটার কারেন্ট জাল ছিলো।

অন্যদিকে বরিবার দুপুরে মেঘনার কালীগঞ্জ এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে একটি বোটে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে। দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে মৎস্য কর্মকর্তাদের উপস্তিতিতে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

শাহীন/জেড