ফেনীর সোনাগাজীতে একটি বিদেশি পিস্তল ও বুলেটসহ আলাউদ্দিন বাবলু (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর সাহভিখারী এলাকাকে থেকে তাকে আটক করা হয়।

আলাউদ্দিন বাবুল জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকার ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় আলাউদ্দিনের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এ ব্যাপারে মামলা দায়ের করে আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমই