ঠাকুরগাঁও শহরের এলিজা নার্সিং হোম নামে একটি ক্লিনিকে গৃহবধু মালেকা বেগম (৩২) এর মৃত্যুর ঘটনায় ক্লিনিকের ওয়ার্ডবয় আবুল কালামকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে জানা গেছে ,পঞ্চগড় জেলার বেংহাড়ি ইউপির ধনীপাড়া গ্রামের মালেকা বেগমকে মুমুর্ষ অবস্থায় সোমবার বিকালে ঠাকুরগাঁও শহরের এলিজা নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সুত্র জানায় অন্তঃসত্তা মালেকার পঞ্চগড় জেলার বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে ডিএন্ডসি করা হয়।

গাইনি বিশেষজ্ঞ ডা. নাসিমা বলেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গৃহবধুর মৃত্যু হতে পারে। স্থানিয়রা জানায় ক্লিনিকে সার্বখনিক চিকিৎসক থাকেনা। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত সেবিকা নেই। জোড়া তালি দিয়ে এই ক্লিনিক চালান হচ্ছে।

ক্লিনিকের অঘোষিত মালিক সরকারি হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা এবং ক্লিনিকের যে নাম ব্যবহার করা হয়েছে তিনিও সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী।

নার্সিং হোমের মালিক ও কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম জানান মালেকার মৃত্যু হয়েছে ক্লিনিকে আসার আগে। তবে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. কবির বলেন তদন্তের আগে বলা যাচ্ছেনা।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন ঘটনা জানার জন্য ক্লিনিকের কর্মী আবুল কালামকে আটক করা হয়েছে।

পারভেজ/জারিফ