নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে রোজিনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। রোজিনা আক্তার উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের করিম দারোগার বাড়ির আবুল হাশেমের মেয়ে। সে নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ