মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুরে ট্রাকের চাপায় মুহিদ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার-রাজনগর সড়কের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুহিদ মিয়া কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ও রং মিস্ত্রি ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহসিন আহমদ জানান, রাজনগর থেকে ছেড়ে আসা মৌলভীবাজারগামী একটি ট্রাক ইসলামপুরে একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মুহিদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমকে