নাটোরে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন গুলজার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি।
বাগাতিপাড়া উপজেলার নতুন কলাবাড়িয়া গ্রামে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুর রহমান জানান, পাঁচ বছর আগে ছেলে সেন্টু সরকারকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা গুলজার হোসেন। সম্প্রতি সেন্টু এলাকায় ফিরে এসে বাবার সঙ্গে কলহে জড়ায়।
শুক্রবার রাতে গুলজার হোসেন ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা সেন্টু ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাকে হত্যা করে।
এ সময় সেন্টুর সৎ মা নুরজাহান বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে সেন্টু। এ সময় নুরজাহানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সেন্টুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও সেন্টুকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





