ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমা পাওয়া গেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বোমাটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে।

এর আগে গত ৯ ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।

এএস