খাগড়াছড়ির গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার হলরুমে শিক্ষা উপকরণ বিতরণী সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো. দ্বীন ইসলাম। সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, প্রচার সম্পাদক উপ্রচার সম্পাদক নুরুননবী, সদস্য আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০১০ সালের ১ রমযান প্রাক্তন ছাত্র পরিষদ নামে একটি সংগঠণ প্রতিষ্ঠিত হয়। যা অদ্যবধি মেধাবী, গরীব অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
আবু বক্কর/এমবি





