দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কষ্টি পাথরের দাম আনুমানিক ৪৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

হাজিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কষ্টি পাথর উদ্ধার করা হয়।

দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খালিদ হাসান জানান, ওই এলাকায় কষ্টি পাথর কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে দ্রুত বিজিবির একটি দল সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা কষ্টি পাথরটি ফেলে পালিয়ে যায়।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই