করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ১৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন।
আজ বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন। এতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।
গত মঙ্গলবার (২২ মার্চ) দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২১ জনের শরীরে। তবে মারা যায়নি কেউ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
এবিএস





