হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ক্যানোফি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আর্মড পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ- ১০২ ফ্লাইটে বিমানবন্দর পৌঁছান মিজানুর রহমান। ইমিগ্রেশন শেষ করে কৌশলে গ্রীণ চ্যানেল দিয়ে বাইরে চলে আসেন। আর্মড পুলিশ সদস্যদের সন্দেহ হলে তার সঙ্গে কথা বলা চেষ্টা করেন। তিনি পুলিশের সঙ্গে কথা না বলে দৌঁড়ে পালাতে থাকেন। পরে আর্মড পুলিশ সদস্যরা তাকে আটক করে এক কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করে।
বর্তমানে তিনি আর্মড পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তানজিনা আক্তার।
কেএইচ





