ভোলার বোরহানউদ্দিনে ৭৩ পিচ ইয়াবা ও দেড় কেচি গাঁজাসহ মোস্তফা মাঝি (৫৩) ও সোহাগ সওদাগর (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১ টার দিকে উপজেলার চরগাজীপুর ১নং ওয়ার্ডস্থ আসামী মোস্তফা মাঝির বসত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোস্তফা মাঝি উপজেলার চরগাজীপুর ০১নং ওয়ার্ডেও মৃত্যু নজির আহম্মদের ছেলে ও সোহাগ সওদাগর উপজেলার দক্ষিন কুতুবা ৮নং ওয়ার্ডের শাহজাহান সওদাগরের ছেলে। তারা দু’জন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন পুলিশ।

বোরহানউদ্দিন থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহীন/এমবি