নাটোরে চার মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কুমারপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মকবুল হোসেন (৫০), শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত কেফাতুল্লার ছেলে সোহেল (৩৮), উত্তর বড়গাছা এলাকার আবেদ আলী মোল্লার ছেলে ইউনুস আলী (৩৯) ও কানাইখালি মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে জামিল আহমেদ (২৫)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা সবাই মাদকসেবী। প্রায়ই মাদক সেবন করে পরিবারের লোকজনের সঙ্গে অশোভন আচরণ করতেন তারা।

পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে বুধবার (২০ জুলাই) রাতে ও বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় বিচারক তাদের এ দণ্ড দেন।

ওএফ