জয়পুরহাটের ভুতগাড়ি নামক এলাকা থেকে হুন্ডির ৩০ লাখ ১৮ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই হুন্ডি ব্যবসায়ী।
আটককৃতরা হলেন, বগুড়া সদরের তৌফিকুল, কাহালু উপজেলার হরিদাশ চন্দ্র, জয়পুর হাটের ক্ষেতলাল উপজেলার নয়ন ও কালাই উপজেলার আব্দুল হাই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রশীদ সরকার জানান, হিলি থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে হুন্ডির ৩০ লাখ ১৮ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় চার হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম//জেইউ