বাংলাদেশে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার শেষ হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণের মধ্যে শিশুটিকে বেডে দেয়া হবে। এবং তার অবস্থা সম্পর্কে ডাক্তাররা জানাবেন তখন।

১৮ সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচার করেছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তান প্রসব করেন।

এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে একটি অপূর্ণাঙ্গ শিশু।
অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।অপূর্ণাঙ্গ শিশুটির শরীরের নিচের অংশ রয়েছে, উপরের অংশ নেই।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন’ বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ বলা হয়।

জেড