অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ২৫ আগস্ট সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

 বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, অবৈধ পথে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার সময় পুটখালী সীমান্তের আমতলা পোস্ট থেকে বিজিবি সদস্যরা শিশুসহ ১২ নারী পুরুষকে আটক করেছে।

 এদের মধ্যে চারজন নারী, ছয়জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তবে দালাল চক্রের কোনো সদস্যকে আটক যায়নি। আটককৃতদের বাড়ি নড়াইল, বাঘেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ